আলমগীর মানিক | ০৫:২১ পিএম, ২০২৫-০৯-০৩
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স - এ পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সকল বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাসমূহের দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ও ফোর্সকে সতর্কতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। নৈতিক স্খলন রোধে কঠোর হওয়ার পরামর্শ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপত্তা, সুরক্ষা ও বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিটি কাজ সম্পাদনের বিষয়ে সচেতন থাকার নির্দেশনা প্রদান করেন।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited